1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

মোল্লাহাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারী-পুরুষ আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আর্মির নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে তানিয়া আক্তার (৩৭) ও মহিবুল্লাহ (৩০) নামে এক নারী ও এক পুরুষকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
বুধবার রাত ১০ টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আটক তানিয়া আক্তার উদয়পুর গ্রামের কবির মোল্লার স্ত্রী এবং মহিবুল্লাহ একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।
আর্মি সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮টি ছুরি, ২টি রামদা, ১টি চাপাতি, ৫টি অন্যান্য ছোট দেশীয় অস্ত্র এবং নগদ ৮ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক ব্যবসা ও অস্ত্র রাখার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ও অস্ত্রের তৎপরতা নিয়ে অভিযোগ ছিল। আর্মির নেতৃত্বাধীন এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।
আটক দুই জনকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।