1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

আলফাডাঙ্গায় সাত দিনেও সন্ধান নেই ৭ বছরের শিশু রওজার

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিখোঁজের সাত দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি ৭ বছরের শিশু মিম্মাতুন রওজা-র। একমাত্র কন্যার কোনো খোঁজ না পেয়ে শোক আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিখোঁজ শিশুর স্বজনদের বাড়ি।
জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের দক্ষিণ মালা গ্রামের বাসিন্দা আলী আশরাফ নান্নু খানের নাতনী রওজা গত ২৩ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে নানা বাড়ির পাশের রাস্তার সাইডে খেলছিল। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় রওজার বাবা মো. রুবেল হোসেন (৪০)—পিতা: চুন্নু মোল্যা, মাতা: হেনা বেগম, স্থায়ী ঠিকানা: তেতুল বাড়ি, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ এবং বর্তমান ঠিকানা: বড়া পারুলিয়া, পারুলিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ—বাদী হয়ে ২৪ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
জিডি নম্বর: ১১১৩।
নিখোঁজ শিশুর পরিচয়
নাম: মিম্মাতুন রওজা
বয়স: ৬ বছর
গায়ের রং: শ্যামলা
উচ্চতা: প্রায় ৩ ফুট ৪ ইঞ্চি
পোশাক: লাল/খয়েরি রঙের ফ্রক
বিশেষ চিহ্ন: নিচের পাটির সামনের একটি দাঁত ভাঙা
রওজাকে ফিরে পেতে পরিবার ও স্বজনদের খোঁজাখুঁজি এখনো অব্যাহত রয়েছে। শিশুটির সন্ধান পেলে ০১৯১৫২২৮৩০০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজের সাত দিন পার হলেও সন্তানের কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন রওজার মা নওরিন বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
“আমার কোমলমতি মামনি আজ সাত দিন ধরে কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। ওকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনারা আমার প্রাণপাখিটাকে ফিরিয়ে এনে দিন।”
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান,
“নিখোঁজ সংক্রান্ত জিডির ভিত্তিতে দেশের সকল জেলা ও থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। রওজার সন্ধান পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এদিকে, শিশুটির নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনা হোক।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।