1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

উজিরপুরের সাতলায় বিএনপির উঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় সাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতাহার বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন আশিকুল ইসলাম মধু।
উঠান বৈঠকে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সোভা, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডঃ মোঃ ফজলুল হক বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল করিম স্বপন ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেছবাহ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম ওয়াসিম সান্টু বালী, বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ মোনাফছের বিশ্বাস, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ওহাব মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
উঠান বৈঠক শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।