1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি  : তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানযীমুল উম্মাহ প্রি- হিফয মাদরাসা খুলনা শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ পালিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও শাখা প্রধান হাফেজ ইমরান খালিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের সেক্রেটারি এস এম  আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের শাখা সমূহের পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক,  হাফেয আব্দুল মুমিন, আরিফ উল্লাহ সহ বিভিন্ন শাখা প্রধান ও সহকারী প্রধান গণ।

এ সময় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমান বলেন, তানযীমুল উম্মাহ এই অঞ্চলে একটি ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা চালু করেছে, তানযীমুল উম্মাহর শিক্ষা মিশন দেশের জন্য উত্তম নাগরিক তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট