1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ফকিরহাট যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সেনা ক্যাম্পের একটি যৌথ অভিযানে মাদক ও অন্যান্য সরঞ্জামাদিসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সরদার আরিফুজ্জামান (৪৫) সাইফুল ইসলাম হিরক (৩৫) মোঃ ইমরান মোল্লা (৩০) এবং মোঃ ফরহাদ শেখ (৩২)। সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা মোড় এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিকহাট আর্মি ক্যাম্পের টহল দল এই আকস্মিক অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থানের ওপর নজরদারি বৃদ্ধি করা হয় এবং তাদের বাসায় যৌথ বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। তল্লাশি চলাকালীন তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ফয়েল পেপার, ১টি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, ১টি ব্যাংক কার্ড, ৬ হাজার ৪ শত ১৩ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। রাতেই গ্রেপ্তারকৃতদের এবং জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে অপরাধ দমনে সেনাবাহিনীর এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। বলে প্রেস বিজ্ঞঝপ্তিতে জানা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।