1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

ভেড়ামারায় ক্রীড়া ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল উপজেলা অডিটোরিয়ামে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন । পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ প্রমুখ। ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল হ্যাটট্রিক শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষক নির্বাচিত হয়ে পুরস্কার নেন। কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, শিক্ষকদের প্রচুর পড়াশোনা করে তারপর ক্লাস নিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের মন ও শরীর সুস্থ রাখার সবচেয়ে কার্যকর ব্যায়াম। নিয়ম-কানুন মেনে খেলাধুলা করা জীবনে শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে তোলে। জয়-পরাজয়কে সমানভাবে মেনে নেওয়া এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা খেলাধুলার মাধ্যমে পাওয়া যায়। জয়ের জন্য যেমন সাহসের প্রয়োজন, তেমনি হেরে গেলেও হতাশ না হয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা আমরা এই খেলা থেকে পাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট