1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

মুফতী গোলাম রহমানের রাজকীয় বিদায়, মুহতামিমের দায়িত্ব পেলেন মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি :  গত বুধবার ৮ শা’বান-১৪৪৭ হিজরী (২৮ জানুয়ারী ২০২৬ঈ.) বেলা ১০ টায় দক্ষিণবাংলার প্রবীণ দ্বীনি রাহবার উসতাযুল উলামা ‘জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক “মুফতী গোলাম রহমান” সাহেব রাজধানী ঢাকার ধানমন্ডি গ্রীন লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরতের ইন্তেকালে গোটা দেশে নেমে আসে গভীর শোকের ছায়া। মরহুম গোলাম রহমান সাহেব দীর্ঘদিন ধরে কুরআন-হাদীসের খেদমত, ইলমে ফিকহ চর্চাসহ দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে রেখেছিলেন।
তিনি ছিলেন একাধারে একজন দরদী উস্তাদ, প্রজ্ঞাবান মুফতী ও তাহাজ্জুদ গুজার নীরব সাধক। তাঁর ইলমী গভীরতা, বিনয় ও আমলভিত্তিক জীবন দক্ষিণবঙ্গের আলেম সমাজের জন্য ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়—ইলম ও তাকওয়ার এমন ব্যক্তিত্ব যুগে যুগে খুব কমই দেখা যায়। হযরতের জানাযায় দেশ বরেণ্য উলামায়ে কেরামসহ শাগরিদ-ভক্তবৃন্দ ও সাধারণ লোকে লোকারণ্য হয়ে যায় খুলনার বাগমারা এলাকা।
জানাযাপুর্ব বয়ানে হযরত মুফতী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি চারণ করেন দারুল উলূম খুলনার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, যশোর দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, ঢাকা রহমানিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী বুরহানদ্দীন, খুলনা গোয়ালখালী মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল আওয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, দারুল উলূম খুলনার মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী, ঝিনাইদহের মাদরাসায়ে উসমান গনী রা. এর  মুহতামিম মুফতী আরিফ বিল্লাহ, তারবিয়াতুল বানাত খুলনার মুহতামিম মুফতী শরীফ মাশহুদুর রহমান, উসওয়ায়ে হাসানাহ খুলনার পরিচালক মুফতী জিহাদুল ইসলাম, যশোর উলামানগর নওয়াপাড়া মাদরাসার মুহতামিম মুফতী মাসুম বিল্লাহ।
উপস্থিত ছিলেন মুফতী আবুল কাসেম, মুফতী আবদুল হাই, মুফতী গোলামুর রহমান, মাওলানা শেখ আবদুল্লাহ, মুফতী ইমদাদুল্লাহ কাসেমীসহ খুলনা বিভাগের নবীন প্রবীণ উলামায়ে কেরাম ও খুলনা-২ আসনে এমপি পদপ্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
আল্লাহ তা’আলা মরহুম মুফতী সাহেবকে জান্নাতুল ফেরদাউসে উচ্চু মাকাম নসীব করুন, তাঁর কবরকে জান্নাতী নূর দ্বারা ভরপুর করে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শাগরিদ ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
পুনশ্চঃ জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী দারুল উলূম খুলনার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ ঘোষণা করেন হযরত মুফতী গোলাম রহমান রহমাতুল্লাহ আলাইহির বিয়োগে জামি’আর মুহতামিম পদমর্যাদায় ভূষিত হলেন তাঁরই সুযোগ্য সাহেবযাদা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া
বিশেষ দ্রষ্টব্যঃ আগামী সোমবার (২ ফেব্রুয়ারি-২৬ ঈ.) সকাল ১০ টায় হযরত মুফতী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে তাঁরই প্রতিষ্ঠিত মারকাযুল উলূম খুলনায় দুআ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে ইংশাআল্লাহ!
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।