1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলায় রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নিচে কাঁটা পড়েন তিনি।

খবর পাওয়ার সাথে সাথে মোংলা ইপিজেড ফায়ার এর একটি উদ্ধারকারি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুল শেখ (৫৫) কে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। মোংলা বন্দর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত বাবুল শেখ (৫৫) উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখ এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা করেন তিনি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।