1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন. কালিগঞ্জ : দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ গাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, গ্রামডাক্তার সুশান্ত ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান প্রমুখ। নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনারা বিপুল সংখ্যক মানুষ ফুটবল প্রতীকের জনসভায় উপস্থিত হয়েছেন তার কারণ আমি স্বতন্ত্র প্রার্থী, আমি আপনাদের প্রার্থী। আপনারা ন্যায়ের পক্ষে, আপনারা সত্যের পক্ষে। আপনাদের প্রধান উদ্দেশ্য সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষের মুখে হাসি ফুঁটানো। আপনাদের উপস্থিতি প্রমাণ করে মানুষের প্রতি মানুষের ভালবাসা, মানবিকতা, সামাজিক মূল্যবোধ এখনও বিদ্যমান। কৃষ্ণনগর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের প্রতি হুশিয়ারী জানিয়ে তিনি বলেন, কোনো সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজির খবর পেলে এরকম সমাবেশ করে সম্মিলিতভাবে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা নিজেদের মূল স্রোতের বাইরের মানুষ ভেবে থাকেন। আপনারা দয়া করে এমনটি আর ভাববেন না। সবাই আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দিবে। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা আমার বুকে মধ্যে আছেন, আগামীতেও থাকবেন। আমাকেও আপনাদের বুকের মধ্যে রাখবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।