1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন:মুফতী আমানুল্লাহ

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি : খুলনা কে মাদকমুক্ত সমাজ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, খুলনা ৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ । তিনি বলেন, ক্ষমতা নয় বরং আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে খুলনাবাসীকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
শনিবার (৩১ জানুয়ারী) ১০ টায় সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের সবুজ বাগ, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লা পোতা, আল আকসা, নবীনগর, বসু পাড়া, ছিদ্দিকিয়া মহল্লা, গাজী মেডিকেল এলাকা, খালাশী মাদ্রাসা, পল্লী মঙ্গল, দারুচ্ছালাম মহল্লা, আলীর ক্লাবের মোড়, নবপল্লী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে তিনি বলেন, “মাদক আজ যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব।”
তিনি আরও বলেন, মাদকের পেছনে থাকা গডফাদার, চোরাকারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা ও ক্রীড়া–সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
মুফতী আমানুল্লাহ বলেন, “হাতপাখা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে খুলনা কে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, আব্দুর রশিদ, মোঃ মইন উদ্দিন, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, নুরুজ্জামান বাবুল, মনিরুজ্জামান মুকুল, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোস্তফা জামাল, মোঃ আবু হানিফ, আব্দুর রহমান, হাবিবুর রহমান, একরাম হোসেন, মোঃ শাহজাহান আলী, মোঃ মজিবুর রহমান, আবুল হোসেন, মোঃ ফয়সাল করিম, মোঃ আশরাফুল ইসলাম লিটন, আবুল বাশার বাদশাহ, আবু হানিফ, আব্দুল মান্নান সরদার,মো. ফারুখ হোসেন, মো. আমিরুল ইসলাম সোহেল, মো. আব্দুল মোতালেব, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. আব্দুল হান্নান, মো. ইলিয়াস খান, মো. সেলিম মোল্লাহ, মো. আমিরুল ইসলাম, মো. এম মেহেদি হাসান (গিয়াস), মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, মো. মিরাজ, মো. সুজন শেখ, মো. আব্দুল মোতালেব, আলহাজ্ব মো. আলম হাওলাদার, মো. আবু সাঈদ, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম, মোঃ শাহরিয়ার নাফিস, নুরুল করিম, হাফেজ ওসামা আবরার, আরাফাত শিকদার, মোঃ সোহাগ, মোঃ ইমন, আল-আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।