1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে দু‘জনের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীর প্রতিনিধি : সাতক্ষীরায় ঘেরের আইলে লাগানো টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দু‘জনের করুন মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও শিয়ালডাঙ্গা গ্রামের নূর ইসলাম খোকার ছেলে সবুজ হোসেন (৩০) । আজ শনিবার(৩১জানুয়ারি) সকাল ৭ দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা মহস্যঘেরে এ দূর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, সকাল ৭ টার দিকে মহস্য ঘেরের বাঁধে টমেটো তুলতে যায় মনিরুল ইসলাম। এসময় পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। এসময় মনিরুল ইসলামের ডাকচিৎকারে ওই এলাকায় কাজ করতে থাকা সবুজ হোসেন তাকে উদ্ধারের চেষ্টা করলে সেও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তাদের দু‘জনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান দু‘জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।