1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

অনিয়মের কোনো সুযোগ নেই ৮৪টি কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতায় – ইউএনও আলী সুজা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর উপজেলায় ভোটগ্রহণে কোনো ধরনের অনিয়ম ও কারচুপির সুযোগ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা। তিনি বলেন, উপজেলার ৮৪টি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং নির্বাচন চলাকালে সেনাবাহিনীসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনও আলী সুজা আরও বলেন, “ভোটকেন্দ্রে দায়িত্বরত পোলিং অফিসার, এজেন্ট, প্রিজাইডিং অফিসার কিংবা সংশ্লিষ্ট কেউ যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়ে, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাকি রকি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার মোঃ জহির উদ্দিন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল হাসান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারি, সমবায় কর্মকর্তা রিয়াদ খান, বন কর্মকর্তা হুমায়ুন কবির, পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, সদস্য আহাদ সুমনসহ স্থানীয় সাংবাদিকরা।
সভাপতির বক্তব্যে ইউএনও আলী সুজা বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করে জনগণকে ভয় ও শঙ্কামুক্ত ভোটাধিকার প্রয়োগের পরিবেশ উপহার দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য।” তিনি এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উজিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২০ হাজার ১৮৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্র রয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট