1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কালিয়ার বড়নাল গ্রামে চুরি হওয়া গরু উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী’র বড়নাল গ্রামে সংঘটিত গরু চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনটি গরু উদ্ধার করেছে। বুধবার সকাল ১১টার দিকে নড়াগাতী থানা পুলিশ ও বড়নাল পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী পারখালি গ্রামের বাসিন্দা হাজি সারোয়ার ফকির জানান, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা তার গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, ওই রাতে পার্শ্ববর্তী গ্রামে একটি কৃষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তিনি অসুস্থ ছিলেন এবং তার ছেলেরাও বাড়িতে না থাকায় চোরেরা সুযোগ নেয়।
তার পুত্রবধূ সালেহা বেগম বলেন, “আমরা গরু খুঁজতে খুঁজতে বড়নাল গ্রামে গিয়ে গরুগুলোর সন্ধান পাই। পরে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে গরুগুলো উদ্ধার করে।”
অভিযুক্ত গরু ব্যবসায়ী কালু সরদারের স্ত্রী দাবি করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার স্বামী গরুর ব্যবসা করেন। সকালে ঘুম থেকে উঠে গোয়ালে এসব গরু দেখতে পাই।”
এদিকে মেজবা মোল্যার স্ত্রী হালিমা জানান, সোমবার গভীর রাতে স্থানীয় মিলু মল্লিকের ছেলে রাব্বি মল্লিক তার স্বামীর কাছে গরু বিক্রির প্রস্তাব দেয়। প্রথমে গরু কিনতে অস্বীকৃতি জানালেও পরে রাব্বির আশ্বাসে দরদাম করে গরুটি কেনা হয়। বিষয়টি যে চুরির সঙ্গে জড়িত, তা তারা জানতেন না বলে দাবি করেন তিনি।
বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মানিরুল ইসলাম বলেন,
“আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যে-ই হোক, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গরু বিক্রেতা রাব্বি মল্লিক কলাবাড়ীয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং সম্প্রতি প্রতিপক্ষের হামলায় নিহত ইউসুফ মোল্লার ভগ্নিপতি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন,
“খবর পেয়ে কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদারের নির্দেশে নড়াগাতী থানা পুলিশ ও বড়নাল পুলিশ ফাঁড়ির যৌথ দল অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। ভুক্তভোগী লিখিত অভিযোগ না দিলেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট