
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সাতক্ষীরা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা শাখা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা: শহিদুল আলম।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান,
কাজ কুশলিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাবলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সকল মুক্তিযোদ্ধারা সতন্ত্র প্রার্থীকে ফুটবল মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভা শেষে ডাঃ শহিদুল আলম রতনপুর বিএনপির সাবেক সভাপতি মরহুম আজিজুর রহমানের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারবর্গ ও স্থানীয় ব্যক্তিবর্গ।