
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ ফুলতলায় ধর্ষণ ও ওয়ারেন্ট মামলার দুই আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো জিআর ওয়ারেন্টভুক্ত আসামী বেগুনবাড়িয়া গ্রামের গোলাম আলী তরফদারের পুত্র মেঃ আব্দুল সালাম তরফদার (৫০) এবং ধর্ষণ মামলার আসামী অভয়নগর গোপিনাথপুর গ্রামের আব্বাস শেখের পুত্র মোঃ হেদায়েত শেখ (২২)। পুলিশ জানায়, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সালামকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেগুনবাড়িয়ার নিজ বাড়ি থেকে এবং ধর্ষণ মামলার আসামী হেদায়েত শেখকে বুধবার রাতে ফুলতলা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।