
কালিয়া প্রতিনিধি : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে কালিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিন্নাতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) জনাব শ্রাবনী বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুরো এলাকা হয়ে ওঠে শোক ও শ্রদ্ধায় আবেগঘন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সবশেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Like this:
Like Loading...
Related