1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা উপজেলাধিন আলাইপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন একই উপজেলার আন্দাবাজ এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে মুন্না ইসলাম (২৪)। জব্দকৃত আলামত ও আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট