
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ২৫ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম,উপজেলা সিনিয়র মৎস অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, যৌথ বাহিনীর প্রতিনিধি বাংলাদেশ নেভির টুআইসি, দিঘলিয়া থানা প্রতিনিধি এস আই নারায়ন চন্দ্র ।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলমসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের দপ্তর প্রধানগন এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে চুরি-ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিথিরা মনে করেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে দিঘলিয়া উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত করা সম্ভব।
Like this:
Like Loading...
Related