1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দলটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর হাতে দাওয়াতপত্র তুলে দেন।
পরে সাংবাদিকদের তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ দলের পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দলের আমির টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট