1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় নেই ফায়ার সার্ভিস স্টেশন টুঙ্গিপাড়ায় ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে অনন্য উদ্যোগ খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দাকোপে নবলোক’র প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সেবার মান উন্নয়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফুলতলায় আইডিয়াল ইউনিট জামায়াতের ইফতার মাহফিল মোরেলগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদরাসার ভবন নির্মান কাজ বন্ধ রূপসায় পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ১২ সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

পাইকগাছায় নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সেবার মান উন্নয়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেবার মান উন্নয়নে উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মো. শরিফুল আলম তুহিন। চ্যারিটি ওয়াটারের আর্থিক এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।
উপস্থাপনায় জানানো হয়, ২০২৩-২৫ মেয়াদে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি এবং ২০২৬ সালের নতুন কর্মপরিকল্পনা। বক্তারা উল্লেখ করেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির সংকট ও স্যানিটেশন ব্যবস্থার যে বিপর্যয় ঘটছে, তা মোকাবিলায় সরকারের পাশাপাশি ডরপ-এর এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ডরপ-এর কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে বলেন, “উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে এই ধরনের উদ্যোগ সময়োপযোগী। তবে সেবার মান আরও উন্নত করতে এবং অধিক সংখ্যক মানুষকে এর আওতায় আনতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে।” তিনি প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি সচিব মো. জাবেদ ইকবাল, গদাইপুর ইউপি সচিব মুহা. বেলাল হুসাইন, শিক্ষক আব্দুর রহমান, এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের প্রতিনিধি নুরুন্নাহার বেগম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, স্বাস্থ্যগ্রাম দলের সদস্য সুশীল সমাজের, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট