1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় নেই ফায়ার সার্ভিস স্টেশন টুঙ্গিপাড়ায় ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে অনন্য উদ্যোগ খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দাকোপে নবলোক’র প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সেবার মান উন্নয়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফুলতলায় আইডিয়াল ইউনিট জামায়াতের ইফতার মাহফিল মোরেলগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদরাসার ভবন নির্মান কাজ বন্ধ রূপসায় পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ১২ সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

মোরেলগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদরাসার ভবন নির্মান কাজ বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
শেফালী আক্তার রাখি,  মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদরাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) থেকে দু’দিন ধরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দু বারী স্থানীয়দের বাঁধায় ভবন নির্মান কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদরাসার অধ্যক্ষ বলেন, তার মাদরাসায় ৪ তলার ভীতসহ একটি একতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ হবার কথা রয়েছে।

ভবনটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ওসমান আলী’র পরিচালক এসএম বদিউজ্জামান খোকন বলেন, বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। সেই টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপরদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, ব্যাপক অনিয়মের কারনে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদার জন্য নয়।

থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বুধবার(২৫ ফেব্রুয়ারি) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট