1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তিঃ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে চারজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। গতকাল প্রকাশিত ফলাফল পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ খুবই আনন্দ অনুভব করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মোঃ বোরহান শেখ এর পিতা বলেন মাদ্রাসার সভাপতি মাওলানা ফজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দদের প্রচেষ্টায় এই অভাবনীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার সুপার এইচ এম আজিজুর রহমান ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে পরিচালনা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ভবিষ্যতে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে,ইনশাল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট