1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায় খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনার মুখে খামে‌নি নিহতের ঘটনায় বাংলাদেশের সমবেদনা

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলায় টিসিবির ডিলার নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের নেপথ্যে রয়েছেন ওএসডি করা এক উপসচিব আরিফুল কায়সার—এমনটাই দাবি স্থানীয়দের একটি অংশের।জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ডিলার নিয়োগের জন্য গত ২৭/০৭/২০২৫ তারিখে টিসিবি প্রধান কার্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে পাইকগাছা উপজেলার ৪টি ইউনিয়ন—হরিঢালী, কপিলমুনি, দেলুটি ও গদাইপুরে ৪ জন ডিলার নিয়োগের কথা উল্লেখ ছিল।
কিন্তু অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ৪ জনের পরিবর্তে ৭ জনের নাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করেন। প্রস্তাবিত তালিকায় রয়েছে—মেসার্স মল্লিক ট্রেডার্স (রাসেল মল্লিক),গদাইপুর
রিনা স্টোর (আমজাদ হোসেন), দেলুটি গাজী স্টোর (নেছার আলী গাজী), গদাইপুর/হরিঢালী আফাজ স্টোর (আব্দুর রহমান), কপিলমুনি ভাই ভাই মুদি স্টোর (সামিউল ইসলাম), কপিলমুনি মেসার্স রাহাত এন্টারপ্রাইজ (শেখ জাহিদুল ইসলাম), রাড়ুলী মিতা স্টোর (সুষমা রানী মণ্ডল), পাইকগাছা পৌরসভা
সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, উল্লিখিত কয়েকটি ঠিকানায় পূর্ণাঙ্গ মুদি দোকান কিংবা ১০ টন ধারণক্ষম গুদামঘরের অস্তিত্ব পাওয়া যায়নি বলে স্থানীয়দের দাবি। অথচ ২৪/০২/২০২৬ তারিখে টিসিবি ভবন, কাওরান বাজার, ঢাকা থেকে উক্ত ৭ জনের নাম অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঘোষিত চারটি ইউনিয়নের বাইরে থেকেও নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ।
গদাইপুর ইউনিয়নের বাসিন্দা আসমা খাতুন জানান, “১০ জনের মধ্যে তদন্ত করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবীর হোসেন আমার নাম প্রস্তাব করেছিলেন। পরে শুনেছি, প্রভাব খাটিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।”অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় উপসচিব হিসেবে কর্মরত আরিফুল কায়সার গদাইপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং এলাকায় প্রভাব বিস্তার করতেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে ওএসডি করা হলেও, তিনি পরিচয় গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে আত্মীয় রাসেল মল্লিক ও নেছার আলী গাজীর নাম তালিকাভুক্ত করিয়েছেন—এমন অভিযোগ উঠেছে।পাইকগাছা উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঐ উপসচিবের প্রভাবের কারণে আমরা কার্যত অসহায়। গত কয়েক বছর ধরে তিনি প্রভাব বিস্তার করে আসছেন। তিনি যখন পাইকগাছায় আসেন, পুলিশ প্রহরায় কয়েকদিন অবস্থান করেন।”তবে এ বিষয়ে অভিযুক্ত উপসচিব আরিফুল কায়সারের বক্তব্য জানা যায়নি। উপজেলা প্রশাসন ও টিসিবি কর্তৃপক্ষের কাছ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট