1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায় খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনার মুখে খামে‌নি নিহতের ঘটনায় বাংলাদেশের সমবেদনা

পাইকগাছায় অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

‎পাইকগাছা প্রতিনিধি : ‎খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি অবৈধ বিআরএস রেকর্ড সংশোধন ও হ্যাচারি নির্মাণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। এই নির্মাণকাজ বন্ধের দাবিতে ২ মার্চ রবিবার সকালে পাইকগাছা সরকারি কলেজের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভূমিহীন সংগঠন ও পাইকগাছা এলাকাবাসী। বেলা ১১টার দিকে আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, উপজেলার ২২ নম্বর পোল্ডারের আওতাভুক্ত পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখল করে একটি প্রভাবশালী মহল হ্যাচারি নির্মাণের পাঁয়তারা করছে। বক্তারা বলেন, সরকারি জমি ব্যক্তিসম্পদ হতে পারে না। সরকারি জমিতে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা আইনত দণ্ডনীয়। এই অবৈধ হ্যাচারি নির্মিত হলে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।” এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সভাপতিত্ব করেন ২২নং ভূমিহীন সমিতির সভাপতি শেখ শহিদুল ইসলাম, বক্তৃতা করেন, সমিতির সহ-সভাপতি মনোয়ারা বেগম, রাহেলা বেগম, সবিতা ঢালী, নারায়ন মন্ডল, আবুল হাসান, নিজেরা করির, সাহাদুল ইসলাম, রাশেদুজ্জামান, ইব্রাহিম গাজী, রহুল আমিন গাজী, সুবোধ রায়, রীতা মন্ডল প্রমুখ। কর্মসূচি শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র কার্যালয়ে দরখাস্ত প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট