1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী রামপুরা হত্যাকাণ্ড: আরও প্রমাণ দাখিলে সময় চায় প্রসিকিউশন, রায় হলো না আজ

আকস্মিক ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দরজায় তালা দেখে বসে থাকলেন বারান্দায়

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ২৪ মিনিট। তখনও তালাবন্ধ ভূমি অফিস। নেই কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি। কেবল বারান্দায় বসে থাকা স্যুট পরা একজনকে দেখা যাচ্ছে তার পাশের জনের সঙ্গে আলাপ করছেন এবং স্যুট পরা ব্যক্তি খোদ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আধঘণ্টা ধরে ভূমি অফিসের বারান্দায় বসে সেবা গ্রহীতার অভিযোগ শুনছেন।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী আকস্মিক পরিদর্শনে যান।
সরকারি এ অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা। ফলে নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অফিস সময় সকাল ৯টা হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কর্মকর্তাদের অনুপস্থিতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সেবাগ্রহীতারা বাইরে অপেক্ষা করছেন— এ অবস্থাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
এ সময় উপস্থিত এক সেবাগ্রহীতা জানান, তিনি অনলাইনে মিউটেশনের আবেদন গ্রহণ হওয়ার পর পরবর্তী কার্যক্রম জানতে সকাল সাড়ে ৮টার দিকে অফিসে এসেছেন। তবে এসে দেখেন অফিস বন্ধ। সরকারি সময় অনুযায়ী সকাল ৯টার মধ্যে সেবা পাওয়ার প্রত্যাশা থাকলেও নির্ধারিত সময়ে অফিস না খোলায় তিনি ভোগান্তিতে পড়েন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় এরই মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জনগণের সরকার হিসেবে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আইন ও সংবিধান অনুযায়ী নাগরিকদের সেবা পাওয়ার অধিকার সমুন্নত রাখতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও চলমান থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ভূমি অফিসগুলোকে ঘিরে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যাবেন, যাতে সেবাগ্রহীতারা নির্বিঘ্নে সেবা পান।
নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু না হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অফিস প্রাঙ্গণে অপেক্ষা করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভূমি অফিস সংক্রান্ত নেতিবাচক সংবাদ যেন আর প্রকাশ না হয় এবং জনগণ যেন সময় মতো ও হয়রানিমুক্ত সেবা পেতে পারেন—সেই লক্ষ্যেই মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট