
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী যুবদল নেতা মুরাদ খানের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার পথের বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, মুরাদ খানের হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সেনহাটি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রশিদ এবং সঞ্চালনা করেন মোল্যা মাহমুদুল হাসান মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে নিহত মুরাদের স্ত্রী জান্নাতুল মাওয়া চার সন্তানকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে আবেগঘন বক্তব্য দেন। তিনি তার স্বামীর নৃশংস ও পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—নিশ্চিত করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ মোল্লা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরায়ি ইলাহি ইসপিকার, মোহাম্মদ আলী মিন্টু,
এস এম গোলাম রহমান, মোল্লা মাহামুদুল, হাসান মিঠু, দিদার মোল্লা, আসাদুজ্জামান, সরদার মিজানুর রহমান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মফিজুর রহমান, আকবর সরদার, তরিকুল ইসলাম ডালিম, আবুল হোসেন, বিল্লাল মোল্লা, আসাদ খামারি, শেখ জাহাঙ্গীর, আজাদ সরদার ও হাবিবুর রহমান প্রমুখ।
Like this:
Like Loading...
Related