
ডেস্ক রিপোর্ট : ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় একটি সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। মার্কিন কূটনৈতিকদের জন্য ওই বিমানবন্দরটি ব্যবহৃত হতো।এতে সেখানকার কিছু অবকাঠামোতে আগুন ধরে যায়। ইরাকি একটি সূত্র শনিবার এ তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে ইরাক সরকার এখনো কোনো বিবৃতি দেয়নি। খবর আল-জাজিরার।
এই ড্রোন হামলার আগে বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটে।
ওই রকেটটি ইরাক থেকেই ছোড়া হয়। যে যান ব্যবহার করে এটি ছোড়া হয়েছিল সেটি পরবর্তীতে জব্দ করে ইরাকি বাহিনী। এছাড়া নিক্ষেপের জন্য প্রস্তুত কয়েকটি রকেটও জব্দ করে তারা।
ইরাকের বসরায় আলাদা ঘটনায় যুক্তরাষ্ট্রের কোম্পানির পরিচালিত একটি তেল ও জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাগদাদ বিমানবন্দরের ওই একটি সামরিক ঘাঁটিতে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে, ইরাকি এক কর্মকর্তা জানিয়েছেন, কমপক্ষে দুটি ড্রোন এর ভেতরে বিস্ফোরিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাগদাদ বিমানবন্দরের কাছে বেশ কয়েকবার ড্রোন হামলা হয়েছে।