1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রূপসায় ডিআইজি ২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার কেসিসি প্রশাসকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই

গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সরকার বিভিন্ন ভাতা দিলেও গুমের শিকার পরিবারগুলোর বেঁচে থাকার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গুমের শিকার পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে।’
আজ রোববার সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত দেড় দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’ নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে তিনি এমনটি বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ লাগে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে অনুশোচনা না করে বরং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।’
এসময় মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘গুমের শিকার পরিবারের জন্য সত্য উদঘাটন ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট