1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রূপসায় ডিআইজি ২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার কেসিসি প্রশাসকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই

ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন অবদানের জন্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, অধ্যাপক মোফাজ্জেল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশব্বাস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন অবদানের জন্য সুমি হাওলাদার, বিথি রানী সরকার, সোনিয়া আক্তার, সোনিয়া আক্তার কারিমা, শারমিন সুলতানাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট