
বিশেষ প্রতিনিধি: ফরিদপুর জেলার কয়েকটি উপজেলা যেমন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি উপজেলা সহ কয়েকটি উপজেলার, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মৌসুমী কৃষি ফসল শুকানোর কারণে সাধারণ জনগণ ও যানবাহন চালকদের জন্য নিরাপত্তা হুমকিতে পড়েছে। স্থানীয় কৃষকরা বাড়ির উঠানের পরিবর্তে রাস্তার উপর গম সরিষা, রাই, কলাই, মশুর ডাউল, খেসারী, ধোনিয়া সহ বিভিন্ন ফসল ছড়িয়ে দিয়ে শুকাচ্ছেন স্থানীয় জমির মালিকেরা, যার ফলে সড়কে গাড়ি চলাচল কঠিন হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, ছোট-বড় সব ধরনের সড়কেই এখন এই সব ফসলের খড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এতে ইজিবাইক সহ সকল প্রকার গাড়ি ও মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চরডাঙ্গা এলাকার একজন গাড়ি চালক দেলোয়ার শেখ বলেন, আগে আমরা আলফাডাঙ্গায় যেতে মাত্র ৪০–৪৫ মিনিট সময় লাগতো, আর এখন রাস্তায় ফসল শুকানোর কারণে প্রাই গাড়ির চাকার মধ্যে ধনিয়ার গাছ, গম গাছ সহ এর খড়কুটো জড়িয়ে যায়। আমাদের বারবার গাড়ি থেকে নামতে হয় এ-সব খড় সরানোর জন্য। মোটরসাইকেল ও সাইকেল চালকদের জন্য বিপদ আরও বেশী।
চালকেরা আরও অভিযোগ করেন যে, রাস্তার উপর ফসল শুকানো নিষেধ করলে স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় বলে জানিয়েছেন তারা। এনিয়ে বহু স্থানে বাগবিতণ্ডার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও উধারন দিলেন এই গাড়ির চালক। সবাই আশা করেন যে স্থানীয় প্রশাসন সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যতে এর থেকে পরিত্রাণ পাবেন তারা।
স্থানীয়দের জোর দাবি করেছেন, মৌসুমী ফসলের নিরাপদ শুকানো ও যান চলাচলের জন্য সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
Like this:
Like Loading...
Related