1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রূপসায় ডিআইজি ২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার কেসিসি প্রশাসকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই

মোরেলগঞ্জে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহোযোগিতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ই মার্চ রবিবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুশান্ত রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু,পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা,সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন।

সভার সভাপতি বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা ঘরে ও বাইরে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নারীদের এই অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন যে, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার মাধ্যমে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি নারীদের সামাজিক অবস্থান আরও সুদৃঢ় করতে জ্ঞানচর্চা বৃদ্ধি এবং নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ নাজমুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট