1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রূপসায় ডিআইজি ২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার কেসিসি প্রশাসকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই

মোল্লাহাটে যুবককে গুলিকরে হত্যা চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে কাহালপুর (ঢাকা–খুলনা) মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলিকরে হত্যা চেষ্টার অভিযোগ উঠছে।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে (কুলিয়া গ্রামে) যাচ্ছিলেন। এ উক্ত স্থানে পৌঁছালে আততায়ীদের ছোড়া গুলি বিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। হামলা কারিরা দ্রত ঘটনাস্থল ত্যাগ করলে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখম রয়েছে, এছাড়া সড়কে ছিটকে পড়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষরয় ভুক্তভোগী পরিবার জানায়, আহত নুর ইসলাম মোল্লাহাট বাজারে জামায়েত নেতা ইয়াছিনের হার্ডওয়ারের দোকানে চাকরি করে। রোজকার মতন বাড়ী ফেরার পথে তার উপর এ হামলা করা হয়েছে। তবে কে বা কারা তার উপর হামলা করেছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্কশন করেছে। ভূক্তভোগির পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। হামলার কারন জানতে পুলিশ কাজ করছে, ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট