1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রূপসায় ডিআইজি ২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার কেসিসি প্রশাসকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই

যশোরে অবৈধ ভারতীয় বাজি–পটকার ব্যবসা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে বাধা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আসন্ন ঈদকে সামনে রেখে যশোর শহরে অবৈধ ভারতীয় বাজি–পটকার ব্যবসা জমে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এসব বাজি–পটকা ভারত থেকে এনে গোপনে শহরের বিভিন্ন গোডাউনে মজুদ করে পরে দোকান ও গ্রাহকদের কাছে সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। তারা ভারত থেকে উচ্চ শব্দের বাজি–পটকা এনে শহরের বিভিন্ন স্থানে মজুদ রাখে এবং রাতের আঁধারে স্থানীয় ও বিভিন্ন জেলার দোকানদারদের কাছে সরবরাহ করে। ঈদকে ঘিরে এ ব্যবসা আরও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, শহরের কিছু অসাধু সরকারি ও বেসরকারি কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে একদিকে জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে, অন্যদিকে শিশু-কিশোরদের মধ্যেও ঝুঁকিপূর্ণ আতশবাজি ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে সচেতন মহল মনে করছেন।
স্থানীয়রা জানান, শহরের আলু পট্টি এলাকার ভারতীয় কসমেটিক মার্কেট হিসেবে পরিচিত স্থানে থাকা কয়েকটি দোকান থেকে প্রকাশ্যে এসব বাজি–পটকা বিক্রি করা হচ্ছে। এর মধ্যে নাহিদ খেলনার দোকান, নুর ইসলাম কসমেটিক দোকান, শিহাব পরীর দোকানসহ আরও কয়েকজন ব্যবসায়ীর নাম স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। এ সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে রেলগেট এলাকার বাসিন্দা ও স্থানীয়দের দাবি,এর আগেও প্রশাসনের অভিযানে এ চক্রের কয়েকজন সদস্য আটক হয়েছিল। তবে পরে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আবারও একই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে লোকসমাজ পত্রিকার প্রধান ফটো সাংবাদিক হানিফ ডাকুয়াকে ওই সংঘবদ্ধ গ্রুপের সদস্যরা বাধা দেয় এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহল অবৈধ বাজি–পটকার এই ব্যবসা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, দ্রুত অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে ঈদকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট