1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রূপসায় ডিআইজি ২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার কেসিসি প্রশাসকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই

যশোরে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর শহরের শেখহাটি এলাকায় বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী ভিকটিমের মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহত যুবক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ফয়সাল হোসেন (১৮) যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি জামরুলতলা এলাকার সবুজ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে মামুন (৩৫) নামে এক ব্যক্তি ফয়সালের বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি ধারালো চাকু দিয়ে ফয়সালের ডান পায়ের উরু ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। হামলার সময় বাড়ি থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় অভিযুক্ত।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মামুন উপশহর এলাকার এফ ব্লকের কলাবাগান বস্তির বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট