1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রূপসায় ডিআইজি ২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার কেসিসি প্রশাসকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই

যশোরে ৭ মার্চের ভাষণ প্রচারের সময় হ্যান্ডমাইক জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে হ্যান্ডমাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের সময় যশোর কোতোয়ালি থানা পুলিশ হ্যান্ড মাইকটি জব্দ করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আজ শনিবার রাত পৌনে দশটার দিকে যশোর শহরের চার খাম্বার মোড়ের একটি বাড়ির প্রাচীরের ওপর মাইকটি রাখা ছিল। হ্যান্ড মাইকে রেকর্ড করা শেখ মুজিবুর রহমানের ভাষন প্রচার হচ্ছিল। ভাষণের সংবাদ শুনে স্থানীয় লোকজন জড়ো হয়। কিন্তু মাইকের কাছে কাউকে দেখতে পাইনি। স্থানীয় লোকজন পুলিশের কাছে সংবাদ দিলে কোতোয়ালি থানার এসআই আবুবক্কার ঘটনাস্থলে যান এবং রাত দশটার দিকে মাইকটি জব্দ করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, চার খাম্বার মোড় এলাকার একটি বাড়ির প্রাচীরের উপর রাখা একটি হ্যান্ডমাইকে ভাষণ প্রচার হচ্ছিল। স্থানীয় লোকজন পুলিশের সংবাদ দিলে সেখানে একজন সাব-ইন্সপেক্টর পাঠিয়ে মাইকটি জব্দ করা হয়। তবে কে এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট