1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হামলা নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান মধুমতীর ভয়াবহ ভাঙনে কৃষ্ণপুরে দুই বসতবাড়ি নদীগর্ভে বিলীন ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

২৩ বছরে সুন্দরবনে ৩০ অগ্নিকান্ড : সতর্কতায় প্রচার প্রচারণা শুরু

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে আগুন প্রতিরোধে আগাম সতর্কতায় শুরু হয়েছে বনবিভাগের প্রচার প্রচারণা। বর্তমানে শুষ্ক মৌসুমে সুন্দরবনে যাতে আগুন না লাগে সে লক্ষ্যে বনরক্ষীরা মাইকিং, লিফলেট বিতরণ ও শুক্রবার জুমার নামাজের সময় প্রচারণার কাজ চালাচ্ছেন। গত ২৩ বছরে সুন্দরবনে ৩০ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের বনাঞ্চলের বিভিন্ন স্থানে ৩০ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে সুন্দরবনের ব্যপক এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, মার্চ মাস থেকে মে মাস সময়ের মধ্যে সুন্দরবনে বেশিরভাগ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সবশেষে গত বছরের ২২ মার্চ চাঁদপাই রেঞ্জের বনে কয়েকদফা আগুন লাগে। সুন্দরবন সংলগ্ন গ্রামবাসীদের অভিযোগ, সুন্দরবনে প্রাকৃতিকভাবে আগুন লাগেনা। লোকালয়ের একটি চক্র সুন্দরবনে শুষ্ক মৌসুমে আগুন লাগিয়ে থাকে। এ চক্রটি বনে আগুন লাগিয়ে ছাই তৈরী করে রাখে। বর্ষা কালে সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি পানিতে ডুবে থাকে। পানিতে ডুবে থাকা ছাই খেতে কৈ, মাগুর ও শিং মাছ সেখানে আসে। অসাধূ চক্রের লোকেরা জাল দিয়ে সে সময় মাছ ধরে। বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট। সুন্দরবনে আগুনের মৌসুম শুরু হওয়ায় বনরক্ষীরা আগাম সর্তকতার জন্য গত সপ্তাহকাল ধরে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী, নিশানবাড়ীয়া, গুলিশাখালী, আমুরবুনিয়া, ধানসাগর, রাজাপুরসহ আশেপাশের হাট বাজার ও গ্রামে ব্যপকভাবে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। জামে মসজিদ গুলোতে শুক্রবারে জুমার নামাজের সময় ইমাম সাহেবদের মাধ্যমে আগুন প্রতিরোধের প্রচার চালানো হচ্ছে। এমনকি নিয়মিভাবে ড্রোন উড়িয়ে সুন্দরবনে পর্যবেক্ষণ করছেন বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, অতীতের অভিজ্ঞতায় চলমান শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন প্রতিরোধে আগাম সতর্কতার জন্য কেউ যাতে অবৈধভাবে ও দাহ্য পদার্থ এবং বিড়ি সিগারেট নিয়ে সুন্দরবনে প্রবেশ না করে সে লক্ষ্যে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ব্যপক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। মসজিদ সমূহে ইমাম সাহেবদের মাধ্যমে মানুষজনকে সচেতন করা হচ্ছে। এ ছাড়া কোথাও কোন আগুন জাতীয় কিছু দেখা যায় কিনা সে কারণে নিয়মিতভাবে ড্রোন উড়িয়ে সুন্দরবনে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ডিএফও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট