1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাইড শেয়ারের বাইকে তেল নেওয়ার সীমা বাড়ালো বিপিসি ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস: প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর ‘বৈশ্বিক কারণে কিছুটা দেরি হলেও সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব’ জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই : প্রতিমন্ত্রী কবর থেকে উত্তোলন করা ৪৭টি মাথার খুলি-হাড় উদ্ধার উদ্ধার, আটক ৪ চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে আহত সেই জামায়াতের আমির মারা গেছেন নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা, অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনসচেতনতাই দুর্যোগ প্রস্তুতির প্রধান হাতিয়ার। সঠিক প্রস্তুতি থাকলে যেকোনো দুর্ঘটনাকে বিপর্যয়ে রূপ নেওয়া থেকে প্রতিহত করা সম্ভব। এতে জানমালের ক্ষয়ক্ষতিও অনেকটা কমে আসে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ায় তিনি দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা যদি পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে পারি, তবেই একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার। শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট