
দাকোপ (খুলনা) প্রতিনিধি : দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন উপলক্ষে দূর্যোগ বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এদিবসটি পালন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সেনা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, সিপিপি টিম লিডার দেবাশীষ ঢালী, এনজিও ফ্রেন্ডশিপের প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময়ে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।