1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাইড শেয়ারের বাইকে তেল নেওয়ার সীমা বাড়ালো বিপিসি ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস: প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর ‘বৈশ্বিক কারণে কিছুটা দেরি হলেও সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব’ জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই : প্রতিমন্ত্রী কবর থেকে উত্তোলন করা ৪৭টি মাথার খুলি-হাড় উদ্ধার উদ্ধার, আটক ৪ চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে আহত সেই জামায়াতের আমির মারা গেছেন নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

ফকিরহাট স্বেচ্ছাসেবক দলের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট গোদাড়া চিত্রা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন বিনোদন কেন্দ্রে (ইকো পার্ক) তিনদিন ব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফকিরহাট উপজেলা শাখার নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ইস্তেহার পূরণে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই বিনোদন কেন্দ্র পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সরদার শরিফ হাসানসহ অন্যান্যরা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু বলেন, মাদক সহ নানাবিধ অপরাধমুলক কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অত্র এলাকার গণমানুষের বিনোদন কেন্দ্র সুবিধার দ্বার উন্মুক্ত করার জন্য এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, ফকিরহাটে কোন বিনোদন কেন্দ্র নেই। যার ফলে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ঘুরতে অন্যত্র যেতে হয়। এই স্থানটি পরিস্কার থাকলে এখানে মানুষ সুন্দর পরিবেশে ঘুরতে আসতে পারবেন। এ কার্যক্রমের সরকারের সহযোগিতা চেয়েছেন উপস্থিত নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট