1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাইড শেয়ারের বাইকে তেল নেওয়ার সীমা বাড়ালো বিপিসি ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস: প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর ‘বৈশ্বিক কারণে কিছুটা দেরি হলেও সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব’ জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই : প্রতিমন্ত্রী কবর থেকে উত্তোলন করা ৪৭টি মাথার খুলি-হাড় উদ্ধার উদ্ধার, আটক ৪ চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে আহত সেই জামায়াতের আমির মারা গেছেন নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

শরণখোলায় আস্ত ছাগল অজগরের পেটে : সুন্দরবনে অবমুক্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

শরণখোলা অফিসঃ শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ে একটি ছাগল গিলে ফেলেছে বিশাল এক অজগর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে না ফেরায় ছাগলের মালিক ছাগলটি খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর চরে ঝোপের মধ্যে বিশালাকার একটি অজগর পড়ে আছে দেখতে পান। অজগরটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় ধারণা করা হচ্ছে, অজগর ছাগলটি গিলে ফেলেছে। খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন। এ সময় আস্ত ছাগল গিলে ফেলা অজগরটিকে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন। ছাগলের মালিক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে আসা অজগর সাপটি তার ছাগলটি গিলে ফেলেছে, এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম অজগরে ছাগল গিলে খেয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দাসেরভারানী ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা লোকালয় থেকে আনুমানিক ১৫ ফুট দৈর্ঘ্যরে ও ৩৫ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে টহল ফাঁড়িতে নিয়ে আসেন। পরে মঙ্গলবার দুপুরে অজগরটিকে দাসেরভারানী ফরেষ্ট টহল ফাঁড়ির সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট