1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দিঘলিয়ায় বোমা বিস্ফোরণে যুবক আহত

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলা-এর সেনহাটি ইউনিয়ন-এ বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোঃ সাইফুল ইসলাম (২১)। তিনি ওই এলাকার মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে। বিস্ফোরণে তার ডান পায়ে আঘাত লাগে।আহত সাইফুল ইসলাম জানান, সকালে তার বাড়ির পাশের বাগানে তার মা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। পরে তিনি তাকে ডেকে ব্যাগটি দেখতে বলেন। সাইফুল ব্যাগের মুখ খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। এ সময় আগুনের একটি ফুলকি এসে তার ডান পায়ে লাগে, ফলে তিনি আহত হন।
ঘটনার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ মিন্টু ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি লক্ষ্য করেন এবং পরিস্থিতি দেখে দ্রুত দিঘলিয়া থানা পুলিশ-কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাগের ভেতরে ঠিক কী ছিল তা নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে।
এক্সপার্ট টিম এসে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট