
ডেস্ক রিপোর্ট : পেশাদার ওয়েডিং ফটোগ্রাফারদের সংগঠন খুলনা ওয়েডিং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (KWPA)-এর নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) নগরীর ৫৫ কেডিএ এভিনিউ সিমলা টাওয়ারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোঃ মনিরুজ্জামান পলাশ, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর নবী তানভীর, কোষাধ্যক্ষ মেহেদী হাসান রনি, দপ্তর সম্পাদক আজমাইন আদিল আবির, প্রচার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কার্যনির্বাহী সদস্য অমল কৃষ্ণ দাস, শুভ কুমার দত্ত এবং মোঃ ইসমাইল হোসেন লিটু।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এসএম রাহাত জামিল, মোস্তফা আহসান হাবিব এবং শেখ সাদমান সাকিব।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নিয়ামুস হক কচি, প্রবীণ ফটোগ্রাফার নুরুল হক লাবলু ও ডা. আমিরুল খসরু, রাকিব এবং নজরুল ইসলামসহ খুলনার প্রবীণ ফটোগ্রাফার, সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সদস্যরা।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, খুলনায় ওয়েডিং ফটোগ্রাফি শিল্পকে আরও সমৃদ্ধ ও পেশাগতভাবে শক্তিশালী করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।