1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

পাইকগাছায় আইনজীবি হাচিবুলের ইফতার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে আইনজীবি মোঃ হাচিবুল হক তুরান এর ব্যক্তিগত উদ্যোগে গরীর, দুঃখী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার ২৫ রমজান বিকেলে পাইকগাছা পৌর এলাকার প্রধান সড়ক এলাকায় পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবি এফ এম এ রাজ্জাকের জেষ্ঠ পুত্র ও আইনজীবি মোঃ হাচিবুল হক তুরান এর ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫ শতাধিক গরীর, দুঃখী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব ও পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, আইনজীবি মোঃ হাচিবুল হক তুরান, সামিউল হক শান্ত, তরিকুল ইসলাম, আহাদ, ফয়সাল আহম্মেদ, রাজু, সাংবাদিক এফ এম বদিউজ্জামান , আশরাফুল ইসলাম সবুজ, উজ্জ্বল কুমার দাস,দীনেশ চন্দ্র মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট