1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান অভিনেতার

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিশ্ব চলচ্চিত্রের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। গত রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে পুরস্কার প্রদানের সময় অস্কারের মঞ্চ থেকে তিনি ফিলিস্তিনের মুক্তি এবং যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হন। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসেন হাভিয়ের বারদেম ও প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় বারদেমের পোশাকে ‘যুদ্ধ নয়’ (No to War) লেখা একটি পিন লাগানো ছিল। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, ‘সে নো টু ওয়ার এন্ড ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।
তার এই বক্তব্যের পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।
৯৮তম অস্কারের এই আসরে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে এটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এছাড়া রায়াইন কুগলারের ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জয় করেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট