1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আওয়ামীলীগের ঈদ সামগ্রী বিতরণ ডুমুরিয়া প্রেসক্লাবে‌র প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কালিগঞ্জে এমপি রবিউল বাশারের ঈদ উপহার বিতরণ চুয়াডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ মোল্লাহাটে এমপি’র অনুকূলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আশাশুনির বিছট গ্রামে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন: জোড়াতালি দিয়ে সংস্কার অসুস্থ স্বজনকে দেখতে এসে সর্বস্বান্ত মা-মেয়ে: খোয়ালেন প্রায় ১৫ লাখ টাকার সম্পদ

মোংলায় চিংড়ির ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি : মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে।  বুধবার উপজেলার কানাইনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাসিন্দা আঃ জাফর ব্যাপারী এলাকায় একটি চিংড়ি ঘের করে আসছে। তা নিয়ে স্থানীয় জাকির হাওলাদারের সাথে বিরোধ ছিল তার। বুধবার স্থানীয় একটি দোকানের সামনে অবস্থান করছিল জাফর। চিংড়ি ঘের বিরোধের সেই জের ধরেই স্থানীয় ইউপি মেম্বর সুলতান হাওলাদারের ছেলে জাকির হাওলাদারের (৪০) নেতৃত্ব ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জাফরের উপর অতর্কিত হামলা চালায়। পরে এ হামলা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এ সংঘর্ষে  জাফরসহ তার গ্রুপের আঃ রশিদ, কাশেম হাওলাদার, নিয়ামুল ব্যাপারী, জাহিদ ব্যাপারী, ফরিদ হাওলাদার, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা বেগম, ওয়াহিদ হাওলাদার, ওহিদুল ব্যাপারী, লাকি বেগম, মাহফুজ হাওলাদার, পারভিন বেগম, রাসেল হাওলাদার গুরুতর রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় জাফর ব্যাপারী, কাশেম হাওলাদার ও নিয়ামুল ব্যাপারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
গুরুতর আহত জাফরের ভাই আঃ রশিদ বলেন, প্রতিপক্ষ জাকির ও তার সহযোগীদের নেতৃত্ব এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। তারা নিয়মিত চাঁদাবাজি, লুটপাট ও সংখ্যালঘুদের ঘের দখলসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। তিনি আরো বলেন, হামলাকারী জাকিরসহ তার লোকজন কয়েকজন নারীর  শ্লীলতাহানি ঘটায় এবং এক নারীর গলা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহতের ভাই আঃ রশিদ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে জাকির হাওলাদার বলেন, সে এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়। প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তবে এ ঘটনায় তার ৬ জন লোক আহত হয়েছেন, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে দাবী করেছেন জাকির।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট