1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

উজিরপুরে এমপি সান্টুর সাথে সৎসঙ্গ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু-এর সঙ্গে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশন-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (বিকাল) উপজেলার গুঠিয়া ইউনিয়নের বাইতুল ভিউ কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অশোক কুমার রায় চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সান্টু বলেন, “দেশে সৎ মানুষের বড় অভাব রয়েছে। সৎ মানুষরাই পারে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে।” তিনি আরও বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক অবক্ষয়, অন্যায় ও অপরাধ দূর করে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সৎলোক আশ্রমের সেবায়েত সেবাদাস দীপক দাস গুহ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সামসুল আলম জুলফিকার, গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আইয়ুব রানা, কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক গীতা পালমা, সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি ও জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল লতিফ এবং সাংবাদিক মাহবুবুল ইসলাম।
উজিরপুর উপজেলা ও বরিশাল জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আ. রহিম সরদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডা. চিরঞ্জিত সিনহা, মিজানুর রহমান ও নওয়া বাড়ৈ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন লিমন হালদার এবং কবিতা ও সংগীত পরিবেশন করেন পূজা হালদার।
সভায় শাহজাহান মাস্টার, সাহেরা বেগম, বিমল করাতি, মাসুদ হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, কেশব হালদার, রতন রায়, অতুল মাঝিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে সৎসঙ্গ ফাউন্ডেশন, যুব ফোরাম, মহিলা ফোরাম, ছাত্রী ফোরাম ও শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফলজ গাছের চারা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শেষে এমপি সান্টু সৎসঙ্গ ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট