1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে: মৌসুমী হামিদ মোংলা বন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১ ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের অভিনন্দন স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে: মৌসুমী হামিদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঘর ভেঙেছে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেও পরকীয়ার জেরে বিচ্ছেদ হয়েছে তাদের। সংসার ভাঙার খবর সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন মৌসুমী।

শুরুতে বিষয়টি ঝেড়ে না কাশলেও পরে মুখ খোলেন অভিনেত্রী। জানান, বিয়ের আট মাস যেতেই স্বামী রানার প্রতারণা ধরা পড়ে তার কাছে। অভিনেত্রীর কথায়, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’

তবে নিজের বিরুদ্ধে ওঠা বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন রানা। তিনি বলেন, ‘মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।’

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট