1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে তেল জব্দ ও বিতরণ : জরিমানা আদায় খালিশপুরে প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মারপিটের অভিযোগ : আহত -২ পাইকগাছায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ উজিরপুরে দরিদ্র পরিবারের উন্নয়নে নগদ সহায়তা প্রদান মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছার আগড়ঘাটা বাজার থেকে ভ্যান চুরি সুন্দরবনের ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ : পালিয়েছে দস্যুরা তালার নগরঘাটায় স্থানীয় নির্বাচনকে ঘিরে তরুণ নেতৃত্বে আলোচনায় ইঞ্জিঃ মনি ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প

কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে তেল জব্দ ও বিতরণ : জরিমানা আদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ রোডে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রাখার অভিযোগে খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খান দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকান থেকে ড্রামভর্তি বিপুল পরিমাণ দাহ্য পদার্থ জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এসব তেল মজুদ করে রাখা হচ্ছিল, যা স্থানীয়দের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করেছিল।অভিযান চলাকালে সংশ্লিষ্ট আইনে অভিযুক্তকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত তেল নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট