1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন খুলনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে তেল জব্দ ও বিতরণ : জরিমানা আদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ রোডে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রাখার অভিযোগে খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খান দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকান থেকে ড্রামভর্তি বিপুল পরিমাণ দাহ্য পদার্থ জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এসব তেল মজুদ করে রাখা হচ্ছিল, যা স্থানীয়দের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করেছিল।অভিযান চলাকালে সংশ্লিষ্ট আইনে অভিযুক্তকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত তেল নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।