1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন খুলনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মূল প্রতিপাদ্য ছিল পানি ও লিঙ্গ সমতা।
দিবসের কর্মসূচী অনুযায়ী সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এএসডিডি ডব্লিউ’র নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। “যেখানে পানি বহে,সেখানে সমতা জন্মায়” এই শ্লোগানে পালিত কর্মসূচীর আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট অফিসার রিটু সরকার। বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শেখ হাসিবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, উপজেলা ফ্যাসিলিটেটর পরিমল কর্মকর, সাংবাদিক পারুল বেগম, ইউপি সদস্য স্বপ্না সরদার, নারী নেত্রী কাঞ্চন বিশ্বাস, রেবা বৈরাগী, শিবানী সরদার, দ্বীপ্তি বিশ্বাস এবং প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর অপূর্ব মন্ডল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।